box1

হোমarrow_menu দ্বিতীয় সংস্করণarrow_menu অলি আহাদকে দেখতে গেলেন খালেদা জিয়া

অলি আহাদকে দেখতে গেলেন খালেদা জিয়া

লেখক: ইত্তেফাক রিপোর্ট  |  বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০১২, ১০ ফাল্গুন ১৪১৮

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গতকাল বুধবার রাতে অসুস্থ ভাষা সৈনিক অলি আহাদকে দেখতে তার বাসায় যান। রাত ৯টার দিকে অলি আহাদের ৫৫/১ সায়েন্স ল্যাবরেটরি, এলিফেন্ট রোডের দক্ষিণা নামের বাসায় যান বেগম জিয়া। সেখানে এ ভাষা সৈনিকের সঙ্গে প্রায় আধা ঘণ্টা সময় কাটান তিনি। এ সময় তারা নানা বিষয়ে কথা বলেন। ভাষা সৈনিককে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে তার দীর্ঘায়ু কামনা করেন তিনি। তার সঙ্গে ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস-চেয়ারম্যান সেলিমা রহমান, সাদেক হোসেন খোকা, চেয়ারপারসনের উপদেষ্টা ড. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল প্রমুখ।

অলি আহাদের বাসা থেকে বেরিয়ে খালেদা জিয়া যান ধানমণ্ডির ৮ নম্বর রোডের ১৭ নম্বর বাসায়। সেখানে আনোয়ার খান মডার্ন ডায়াগনস্টিক সেন্টারে সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর শয্যাপাশে কিছুক্ষণ কাটান।

 

মন্তব্য

এখানে কোন মন্তব্য নাই।

আপনার মন্তব্য:





পুরোনো সংখা

<< ফেব্রুয়ারী ২০১২ >>
শনিবাররবিবারসোমবারমঙ্গলবারবুধবারবৃহস্পতিবারশুক্রবার
    
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯  

১৪ই এপ্রিলের পূর্বের আর্কাইভ

ইত্তেফাক আর্কাইভ

মানিক মিয়া

  • The Daily Ittefaq
  • RSS Feed
  • TechnoFusion
  • অনলাইন জরিপ

    মেয়াদ উত্তীর্ণ পৌরসভা ও ইউপি নির্বাচনের জন্য বিশেষ উদ্যোগ নেয়া প্রয়োজন বলে মনে করেন?

    • হ্যাঁ ০%
    • না ০%
    • মন্তব্য নেই ০%

    পূর্বের রেজাল্ট দেখতে ক্লিক করুন

     

    4.92MB 0.8908