box1

হোমarrow_menu প্রথম পাতাarrow_menu ড. ইউনূসকে বিশ্বব্যাংকের প্রধান করুন :প্রধানমন্ত্রী

ড. ইউনূসকে বিশ্বব্যাংকের প্রধান করুন :প্রধানমন্ত্রী

লেখক: বিশেষ প্রতিনিধি  |  বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১২, ১১ ফাল্গুন ১৪১৮

Details

ইইউ পার্লামেন্ট প্রতিনিধি দলের সাক্ষাত্

গ্রামীণ ব্যাংক থেকে অপসারিত নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে বিশ্ব ব্যাংকের প্রধান করতে প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার সকালে সফররত ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত্কালে তিনি তাদের কাছে এই প্রস্তাব দেন। ইউরোপীয় পার্লামেন্টের সদস্য জেন ল্যামবার্টের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা প্রধানমন্ত্রীর এ প্রস্তাবের প্রশংসা করেছেন। সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিধি দলকে জানান, তার সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা  এবং জনগণের মানবাধিকার নিশ্চিত করতে মানবাধিকার কমিশনকে ইতিমধ্যে শক্তিশালি করেছে। এছাড়া দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালি করা হচ্ছে।

তিনি বলেন, জাতীয় সংসদকে সকল রাজনৈতিক আলোচনা ও সিদ্ধান্তগ্রহণের কেন্দ্র বিন্দুতে পরিণত করতে আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই। রাজনৈতিক দলসমূহের সঙ্গে আলোচনা করে সম্প্রতি নতুন নির্বাচন কমিশনারদের নিয়োগ দেয়া হয়েছে। আইন করে নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা দেয়া হয়েছে। নির্বাচন কমিশন ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) চালু করেছে।

প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের আমলে সকলের অংশগ্রহণের মাধ্যমে সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ ও স্বচ্ছ প্রক্রিয়ায় এপর্যন্ত সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও জাতীয় সংসদের উপ-নির্বাচনসহ পাঁচ হাজার ২০০ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এসব নির্বাচন নিয়ে কোনো অভিযোগ ওঠেনি। ইউরোপীয় ইউনিয়নকে বাংলাদেশের সবচেয়ে অন্যতম বাণিজ্যিক অংশীদার হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ইউ ভুক্ত দেশগুলোতে ২০০৯-১০ অর্থ বছরে বাংলাদেশ থেকে ৪ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। তিনি দেশের জ্বালানি খাতে বিনিয়োগের জন্য ইউ ভুক্ত দেশগুলোর কাছ থেকে বিনিয়োগ সহায়তার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বিদ্যমান সুসম্পর্কে  সন্তষ প্রকাশ এবং এ সম্পর্কের বন্ধন ভবিষ্যতে আরো সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। জেন ল্যামবার্ট বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, প্রতিবেশি দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন, আঞ্চলিক সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা বেষ্টনি সম্প্রসারণের মাধ্যমে জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত, সন্ত্রাস দমন, গণতন্ত্র সুপ্রতিষ্ঠায় সরকারের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

এসময় এ্যাম্বাসেডর এ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য

default-pic1
Abdul Mir
বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০১২, ১০ ফাল্গুন ১৪১৮

Fabulous, outstanding, brilliant, exceptional, admirable, tremendous, and excellent proposal of the century!! All our political leaders should be great minded like our Prime Minister!! Then our country will be like Switzerland !!!
with in short period, definitely??? But...............................................
.

আপনার মন্তব্য:





পুরোনো সংখা

<< ফেব্রুয়ারী ২০১২ >>
শনিবাররবিবারসোমবারমঙ্গলবারবুধবারবৃহস্পতিবারশুক্রবার
    
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯  

১৪ই এপ্রিলের পূর্বের আর্কাইভ

ইত্তেফাক আর্কাইভ

মানিক মিয়া

  • The Daily Ittefaq
  • RSS Feed
  • TechnoFusion
  • অনলাইন জরিপ

    মেয়াদ উত্তীর্ণ পৌরসভা ও ইউপি নির্বাচনের জন্য বিশেষ উদ্যোগ নেয়া প্রয়োজন বলে মনে করেন?

    • হ্যাঁ ০%
    • না ০%
    • মন্তব্য নেই ০%

    পূর্বের রেজাল্ট দেখতে ক্লিক করুন

     

    4.94MB 0.3238