৪০, কাওরান বাজার । ফোন: ৮১৮৯০১৭-৮
কাজলারপাড়, ডেমরা রোড। ফোন : ৭১২২৬৬০, ৭৫৫৪৯৬০
৯/আই মতিঝিল (বিজ্ঞাপন) ফোন:৭১২২৬৬৪, ৭১২২৬৬৭
e-mail: ittefaq@bangla.net.
dailyittefaq@yahoo.com
USA-Correspondent: shahidulus@gmail.com
বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১২, ১১ ফাল্গুন ১৪১৮
ফাতেমা খাতুন
আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আবদুল মালেক উকিলের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা মরহুম এনায়েত উল্যাহর স্ত্রী ও নোয়াখালী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীনের মাতা ফাতেমা খাতুন (৬৪) বুধবার ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন (ইল্লালিল্লাহে .... রাজেউন)। তিনি ৪ পুত্র, ৪ কন্যা রেখে যান। তাকে শহরের হরিনারায়ণপুরস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, নোয়াখালী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল আনম সেলিম, সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, নোবিপ্রবির ভিসি প্রফেসার একেএম সায়দুল হক চৌধুরী, জেলা বারের সভাপতি এডভোকেট নাজমুল হক, জেলা জজ আদালতের পিপি এডভোকেট এটিএম মহিব উল্যা, নোয়াখালী প্রেস ক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ বেলাল উদ্দিন কিরণ গভীর শোক প্রকাশ করেছেন।
হাজী তোফাজ্জল হোসেন
হাজী তোফাজ্জল হোসেন বাবুল (৬০) পিতা মরহুম হোসেন আলী ৬৩ নং ডি পি রোড ২ নং বাবুরাইল নারায়ণগঞ্জ ১৭ ফেব্রুয়ারি নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। সোমবার তার বাসভবনে দোয়া মাহফিল ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়। তিনি স্ত্রী, ও দুই কন্যা রেখে গেছেন।
মোঃ রফিকুল ইসলাম
কুমিল্লার হোমনা উপজেলার ভাষানিয়া ইউপির সাবেক চেয়ারম্যান রঘুনাথপুর গ্রামের ব্যবসায়ী হাজী মোঃ রফিকুল ইসলাম (৮৫) বুধবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী, ৫ ছেলে, ৩ মেয়ে রেখে গেছেন। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মেয়াদ উত্তীর্ণ পৌরসভা ও ইউপি নির্বাচনের জন্য বিশেষ উদ্যোগ নেয়া প্রয়োজন বলে মনে করেন?
পূর্বের রেজাল্ট দেখতে ক্লিক করুন
মন্তব্য
এখানে কোন মন্তব্য নাই।