৪০, কাওরান বাজার । ফোন: ৮১৮৯০১৭-৮
কাজলারপাড়, ডেমরা রোড। ফোন : ৭১২২৬৬০, ৭৫৫৪৯৬০
৯/আই মতিঝিল (বিজ্ঞাপন) ফোন:৭১২২৬৬৪, ৭১২২৬৬৭
e-mail: ittefaq@bangla.net.
dailyittefaq@yahoo.com
USA-Correspondent: shahidulus@gmail.com
লেখক: রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা | শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০১২, ২২ মাঘ ১৪১৮
রামগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন ইরানের অফিস থেকে ৫ রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তল জব্দ করেছে পুলিশ। এ সময় সুমন (৩৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগঞ্জ থানার এএসআই মাহবুব হোসেন গতকাল শুক্রবার বিকাল সাড়ে তিনটায় রামগঞ্জ বাইপাস সড়কের আয়েশা শপিং কমপ্লেক্সে লিয়াকত হোসেনের অফিসে অভিযান চালায়। এসময় অফিস থেকে গুলিসহ বিদেশী পিস্তলটি উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় সুমনকে।
গ্রেফতারকৃত সুমন জানান, ইরান তাকে কাজ আছে বলে দ্রুত অফিসে আসতে বলে। প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযান চলাকালে পুলিশের সামনে দিয়ে লিয়াকত হোসেন পালিয়ে গেলেও পুলিশ তাকে আটক করেনি।
রামগঞ্জ থানার ওসি রেজাউল করীম ভুঁইয়া জানান, সুমন রামগঞ্জ ও লক্ষ্মীপুর সদর থানায় ডাকাতি, অস্ত্র ও খুনের মামলার ফেরারি আসামি। সুমনের বাড়ি রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চাঙ্গিরাগাঁও গ্রামে। সে শামসুর নূর পাটোয়রীর ছেলে। এদিকে সুমনের আত্মীয়রা জানান, সুমন ষড়যন্ত্রের শিকার।
মেয়াদ উত্তীর্ণ পৌরসভা ও ইউপি নির্বাচনের জন্য বিশেষ উদ্যোগ নেয়া প্রয়োজন বলে মনে করেন?
পূর্বের রেজাল্ট দেখতে ক্লিক করুন
মন্তব্য
এখানে কোন মন্তব্য নাই।