box1

হোমarrow_menu প্রথম পাতাarrow_menu এবার সাংবাদিকদের কক্ষে ছাত্রলীগের লুটপাট

এবার সাংবাদিকদের কক্ষে ছাত্রলীগের লুটপাট

লেখক: শাবি প্রতিনিধি  |  শনি, ২৮ জানুয়ারী ২০১২, ১৫ মাঘ ১৪১৮

১১ জানুয়ারি ছাত্র সংঘর্ষের জের ধরে আবাসিক ছাত্র হলগুলোতে শিবির নিয়ন্ত্রণ ও সাধারণ শিক্ষার্থীদের কক্ষে লুটপাটের পর এবার সাংবাদিকদের কক্ষে হানা দিল ছাত্রলীগ। বৃহস্পতিবার রাতে শাহপরান হলের এ-ব্লকের ২০৩নং সাংবাদিক কক্ষে তালা ভেঙ্গে কম্পিউটার, প্রিন্টার, কাপড়-চোপড়সহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে। এই কক্ষে থাকেন কাজী রাকিন (নয়াদিগন্ত), আতিক মাহবুব (বার্তা ২৪.ডটনেট) ও সোহরাব ভুঁইয়া (সিলেট সংলাপ)।

লুটপাটে জড়িতদের দ্রুত বিচার ও ক্ষতিপূরণ চেয়ে সাংবাদিকরা প্রশাসন বরাবর লিখিত অভিযোগ প্রদান করবেন বলে প্রেস ক্লাবের সদস্য সচিব আজগর খান জানান। লুটপাটকারীদের বিচার ও ক্ষতিপূরণ দাবি করে ঘটনার নিন্দা জানিয়েছেন জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী  শিক্ষকবৃন্দ ও ছাত্রদল। শাহপরান হল প্রভোস্ট বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

 

 

মন্তব্য

এখানে কোন মন্তব্য নাই।



আপনার মন্তব্য দেওয়ার জন্য লগইন অথবা রেজিষ্টার করুন

পুরোনো সংখা

<< জানুয়ারী ২০১২ >>
শনিরবিসোমমঙ্গলবুধবৃহস্পতিশুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১   

১৪ই এপ্রিলের পূর্বের আর্কাইভ

ইত্তেফাক আর্কাইভ

মানিক মিয়া

  • The Daily Ittefaq
  • RSS Feed
  • TechnoFusion
  • অনলাইন জরিপ

    তদন্তে দুর্বলতার কারণে সাংবাদিক হত্যার বিচার হয় না বলে মনে করেন?

    • হ্যাঁ ০%
    • না ০%
    • মন্তব্য নেই ০%

    পূর্বের রেজাল্ট দেখতে ক্লিক করুন

     

    4.9MB 0.2448