box1

হোমarrow_menu প্রথম পাতাarrow_menu বিএনপি-আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি ঘিরে উত্তেজনা

বিএনপি-আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি ঘিরে উত্তেজনা

লেখক: ইত্তেফাক রিপোর্ট  |  শনি, ২৮ জানুয়ারী ২০১২, ১৫ মাঘ ১৪১৮

আগামী রবিবার এবং ১২ মার্চ রাজধানী ঢাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে রাজনীতিতে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এতে সংঘাত-সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রবিবার ঢাকায় গণমিছিল করবে বিএনপি। একইদিন বিকালে জনসভার কর্মসূচি দিয়েছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই জনসভা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিতসভা থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ১২ মার্চ ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। একইদিন ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশ করার কথা জানিয়েছে আওয়ামী লীগ। প্রধান দু’টি দলের একইদিনে এ রকম পাল্টাপাল্টি বড় কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে উত্তাপ ছড়িয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গনে।

বিএনপির গণমিছিলে চারদলীয় জোট শরিক ও সমমনা ১৬ দলের নেতা-কর্মীরাও  অংশ নেবেন। বিএনপির চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার এতে নেতৃত্ব দেয়ার কথা রয়েছে।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আ.স.ম হান্নান শাহ বলেছেন, ১২ মার্চ আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়ে বিএনপির মহাসমাবেশকে বানচালের ষড়যন্ত্র করছে। এটা রাজনৈতিক শিষ্টাচার পরিপন্থী। এদিকে, বিএনপি নেতা রুহুল কবীর রিজভী অভিযোগ করেছেন, গণমিছিলের নিরাপত্তার জন্য যথাযথ পদক্ষেপ নিতে সরকারের সহযোগিতা চাওয়া হলেও তারা সাড়া দিচ্ছেন না তিনি আরো অভিযোগ করেন, গণমিছিলের প্রচারণায়ও সরকার বাধা দিচ্ছে। কোথাও পোস্টার লাগাতে দেয়া হচ্ছে না। এটা সরকারের স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ।

 

 

মন্তব্য

এখানে কোন মন্তব্য নাই।



আপনার মন্তব্য দেওয়ার জন্য লগইন অথবা রেজিষ্টার করুন

পুরোনো সংখা

<< জানুয়ারী ২০১২ >>
শনিরবিসোমমঙ্গলবুধবৃহস্পতিশুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১   

১৪ই এপ্রিলের পূর্বের আর্কাইভ

ইত্তেফাক আর্কাইভ

মানিক মিয়া

  • The Daily Ittefaq
  • RSS Feed
  • TechnoFusion
  • অনলাইন জরিপ

    তদন্তে দুর্বলতার কারণে সাংবাদিক হত্যার বিচার হয় না বলে মনে করেন?

    • হ্যাঁ ০%
    • না ০%
    • মন্তব্য নেই ০%

    পূর্বের রেজাল্ট দেখতে ক্লিক করুন

     

    4.91MB 0.2621