box1

হোমarrow_menu প্রথম পাতাarrow_menu কুষ্টিয়ায় ছাত্রদল নেতাকে জবাই ৩ জন গ্রেফতার

কুষ্টিয়ায় ছাত্রদল নেতাকে জবাই ৩ জন গ্রেফতার

লেখক: কুষ্টিয়া প্রতিনিধি  |  শনি, ২৮ জানুয়ারী ২০১২, ১৫ মাঘ ১৪১৮

কুষ্টিয়ায় পূর্ব বিরোধের জের ধরে বৃহস্পতিবার গভীর রাতে ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান কর্নেল (২৭) খুন হয়েছেন। তিনি কুষ্টিয়া জেলা ছাত্রদলের কার্যকরী কমিটির সদস্য ও শহরের পূর্ব মজমপুর এলাকার মৃত মতিয়ার রহমানের পুত্র।

পুলিশ জানায়, কুষ্টিয়া পুলিশ লাইনস্ স্কুল এন্ড কলেজের এক ছাত্রীকে বেশ কিছুদিন ধরে কর্নেল প্রেম নিবেদন ও বিয়ে করার জন্য চাপ সৃষ্টি করে আসছিলেন। বিষয়টি পারিবারিক পর্যায়ে গড়ালে ঐ  ছাত্রীর ভাই পারভেজ হোসেন সৌরভ তাকে হত্যার পরিকল্পনা করে। ঘটনার এক পর্যায়ে  সৌরভ কর্নেলের সাথে সখ্যতা গড়ে তোলে। পূর্ব  পরিকল্পনা  অনুযায়ী গত বৃহস্পতিবার রাতে  সৌরভ ও তার কয়েকজন সহযোগী কর্নেলকে ডেকে নিয়ে শহরের একটি আবাসিক হোটেলে মদ পান করে এবং অতিরিক্ত মদ পানের ফলে কর্নেল কিছুটা বেসামাল হয়ে পড়ে। এরপর রাত সাড়ে ১১টার দিকে সৌরভ ও তার সহযোগীরা কর্নেলকে শহরের চাঁদাগাড়া ঈদগাহ মাঠের কাছে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে । পুলিশ ঘটনার সাথে জড়িত অভিযোগে পারভেজ হোসেন সৌরভ, সাজ্জাদুল বারী সবুজ ও মেহেরুজ্জামান মিহির নামের তিন যুবককে গ্রেফতার করে। ধৃতরা ঘটনার সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছে। গতকাল শুক্রবার সকালে লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।

 

 

মন্তব্য

এখানে কোন মন্তব্য নাই।



আপনার মন্তব্য দেওয়ার জন্য লগইন অথবা রেজিষ্টার করুন

পুরোনো সংখা

<< জানুয়ারী ২০১২ >>
শনিরবিসোমমঙ্গলবুধবৃহস্পতিশুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১   

১৪ই এপ্রিলের পূর্বের আর্কাইভ

ইত্তেফাক আর্কাইভ

মানিক মিয়া

  • The Daily Ittefaq
  • RSS Feed
  • TechnoFusion
  • অনলাইন জরিপ

    তদন্তে দুর্বলতার কারণে সাংবাদিক হত্যার বিচার হয় না বলে মনে করেন?

    • হ্যাঁ ০%
    • না ০%
    • মন্তব্য নেই ০%

    পূর্বের রেজাল্ট দেখতে ক্লিক করুন

     

    4.9MB 0.2461