৪০, কাওরান বাজার । ফোন: ৮১৮৯০১৭-৮
কাজলারপাড়, ডেমরা রোড। ফোন : ৭১২২৬৬০, ৭৫৫৪৯৬০
৯/আই মতিঝিল (বিজ্ঞাপন) ফোন:৭১২২৬৬৪, ৭১২২৬৬৭
e-mail: ittefaq@bangla.net.
dailyittefaq@yahoo.com
USA-Correspondent: shahidulus@gmail.com
লেখক: কাওছার আলী, পঞ্চগড় | শনি, ২৮ জানুয়ারী ২০১২, ১৫ মাঘ ১৪১৮
খোলা ময়দানে শিক্ষার্থীদের পাঠদান
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের নির্মাণকাজ বিএসএফের বাধায় প্রায় দুই মাস ধরে বন্ধ হয়ে আছে। এতে ক্লাসরুম সংকটে শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে ক্লাস করতে হচ্ছে। ফলে পাঠদান কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
জানা গেছে, গত বছরের ১৪ নভেম্বর তিনটি ক্লাসরুম ও সিঁড়ি নির্মাণের কাজ শুরু হয়। ৬ ডিসেম্বর পর্যন্ত সিঁড়ির অর্ধেক কাজ ও ভবনের ছাদ দিতে পিলার নির্মাণের কাজও প্রায় সম্পন্ন হয়। হঠাত্ করে পরদিন ওই এলাকার বিপরীতে বিওপির বিএসএফ সদস্যরা এসে ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এ নিয়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক বসে। বৈঠকে বিএসএফ সীমান্তের দেড়শ’ গজের মধ্যে ভবন নির্মাণের কাজ হচ্ছে জানিয়ে আপত্তি তোলে। একইসঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে কাজ বন্ধ রাখতে বিজিবি কর্তৃপক্ষকে অনুরোধ করে। এরপরই ভবন নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিরিন সুলতানা জানান, ভবনের নির্মাণ কাজ সম্পন্ন না হওয়ায় প্রায় আড়াইশ’ শিক্ষার্থীর জন্য ক্লাসরুমের সংকট দেখা দিয়েছে। এজন্য শিক্ষার্থীদের প্রায়ই খোলা আকাশের নীচে বসে ক্লাস করতে হয় নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ থাকার খবরে পঞ্চগড় ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাকির হোসেন পিএসসি বিদ্যালয়টি সরেজমিন পরিদর্শন করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আগামী বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন বা সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠকে এ বিষয়টি তুলে ধরে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।
তদন্তে দুর্বলতার কারণে সাংবাদিক হত্যার বিচার হয় না বলে মনে করেন?
পূর্বের রেজাল্ট দেখতে ক্লিক করুন
মন্তব্য
এখানে কোন মন্তব্য নাই।