box1

হোমarrow_menu সারাদেশarrow_menu সৈয়দপুরেফসলি জমিতেইটভাটা তৈরিরহিড়িক

সৈয়দপুরেফসলি জমিতেইটভাটা তৈরিরহিড়িক

লেখক: সৈয়দপুর সংবাদদাতা  |  শনিবার, ২৮ জানুয়ারী ২০১২, ১৫ মাঘ ১৪১৮

নীলফামারি জেলার সৈয়দপুরে ফসলি বা আবাদি জমিতে ইটভাটা তৈরির হিড়িক পড়েছে। বিশেষ করে উপজেলার কামারপুকুরে অব্যাহতভাবে ইটভাটা তৈরির কারণে পরিবেশের মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে। ফলে ইটভাটার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রায় ৩ হাজার হেক্টর কৃষি জমি।

 ইটভাটার ধোয়ায় কৃষি জমি, ফলদ বাগান, গাছ-গাছালির ফলন একেবারেই কমে যাচ্ছে। কোন বিধি-বিধান না মেনে সৈয়দপুরে এ যাবত্ ৩৩টি ইটভাটা গড়ে উঠেছে। এসব ভাটার মালিকরা কৃষি জমির উর্বর মাটি চুরি করে নিজেদের ভাটায় ফেলছে এবং ওই মাটি দিয়ে তৈরি হচ্ছে ইট। যার ফলে ঘটছে পরিবেশ বিপর্যয়। ইটভাটাগুলো জনস্বাস্ত্য, পরিবেশের জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখা দিলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন ব্যবস্তা নিচ্ছেন না।

অন্যদিকে প্রায় প্রতিটি ইটভাটায় চোরাইভাবে বিদ্যুত্ ব্যবহার হচ্ছে বলে দীর্ঘদিনের অভিযোগ। কোন কোন ভাটায় বিদ্যুত্ সংযোগের কোন কাগজপত্রই নেই। তারপরও প্রতিদিন ব্যবহার হচ্ছে বিদ্যুত্। রেলওয়ের জমিতে ও মিল ইন্ডাস্ট্রিতে বা ভাটায় নতুন বিদ্যুত্ সংযোগ দেয়া থেকে বিরত থাকতে রেলওয়ে বিভাগ ও পিডিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে নিষেধাজ্ঞা রয়েছে বলেও জানা যায়। কিন্তু তারপরও বিদ্যুত্ সংযোগ দেয়া হচ্ছে।

 

 

 

মন্তব্য

এখানে কোন মন্তব্য নাই।

আপনার মন্তব্য:





পুরোনো সংখা

<< জানুয়ারী ২০১২ >>
শনিবাররবিবারসোমবারমঙ্গলবারবুধবারবৃহস্পতিবারশুক্রবার
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১   

১৪ই এপ্রিলের পূর্বের আর্কাইভ

ইত্তেফাক আর্কাইভ

মানিক মিয়া

  • The Daily Ittefaq
  • RSS Feed
  • TechnoFusion
  • অনলাইন জরিপ

    মেয়াদ উত্তীর্ণ পৌরসভা ও ইউপি নির্বাচনের জন্য বিশেষ উদ্যোগ নেয়া প্রয়োজন বলে মনে করেন?

    • হ্যাঁ ০%
    • না ০%
    • মন্তব্য নেই ০%

    পূর্বের রেজাল্ট দেখতে ক্লিক করুন

     

    4.92MB 0.3094