box1

হোমarrow_menu শেষ পাতাarrow_menu পুলিশের আইজি পদ থ্রি স্টার জেনারেল সমমর্যাদায় উন্নীত

পুলিশের আইজি পদ থ্রি স্টার জেনারেল সমমর্যাদায় উন্নীত

লেখক: ইত্তেফাক রিপোর্ট  |  শুক্রবার, ২৭ জানুয়ারী ২০১২, ১৪ মাঘ ১৪১৮

অবশেষে পুলিশের আইজি পদটিকে সিনিয়র সচিব পদমর্যাদা প্রদান করা হয়েছে। গতকাল পুলিশ সদর থেকে আইজিপিকে সিনিয়র সচিব পদমর্যাদায় উন্নীত করার বিষয়টি নিশ্চিত করা হয়। এখন থেকে আইজিপি লে. জেনারেল পদমর্যাদার থ্রি স্টার জেনারেল বলে চিহ্নিত হবেন। আইজিপির র্যাংক ও ব্যাজে ক্রস সোর্ড ও ব্যাটনের সাথে একটি শাপলা প্রতীক যুক্ত করা হবে।

পুলিশ সদর দফতরের একটি সূত্র জানায়, স্বাধীনতার পর দেশের আইজিপিকে যথাযথ মর্যাদার আসনে অধিষ্ঠিত করার অভিপ্রায়ে বঙ্গবন্ধু সরকারের সময় আইজিপির র্যাংক-ব্যাজ ক্রস সোর্ড ও ব্যাটনের সাথে একটি শাপলা যুক্ত করা হয়। একটি দেশের রাষ্ট্রীয় প্রতীক যখন কোন ব্যাজে যুক্ত তখন তাকে থ্রি স্টার জেনারেল বলা হয়। ১৯৮৩ সালে তত্কালীন সামরিক সরকার আইজিপির র্যাংক-ব্যাজকে একধাপ অবনমিত করে ক্রস সোর্ড ও ব্যাটনের সাথে একটি স্টার পরিধান করতে বাধ্য করেছিল। এ ব্যাপারে ২০১০ সালের ২৪ ডিসেম্বর পুলিশ সদর দফতরের পক্ষ থেকে এআইজি (সরবরাহ) শোয়েব আহাম্মদ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জানান। গতকাল বৃহস্পতিবার পুলিশ সদর দফতরে আইজিপি পদটি সিনিয়র সচিব পদমর্যাদায় উন্নীত করার নির্দেশ দেয়া হয়।

 

 

 

 

মন্তব্য

এখানে কোন মন্তব্য নাই।

আপনার মন্তব্য:





পুরোনো সংখা

<< জানুয়ারী ২০১২ >>
শনিবাররবিবারসোমবারমঙ্গলবারবুধবারবৃহস্পতিবারশুক্রবার
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১   

১৪ই এপ্রিলের পূর্বের আর্কাইভ

ইত্তেফাক আর্কাইভ

মানিক মিয়া

  • The Daily Ittefaq
  • RSS Feed
  • TechnoFusion
  • অনলাইন জরিপ

    মেয়াদ উত্তীর্ণ পৌরসভা ও ইউপি নির্বাচনের জন্য বিশেষ উদ্যোগ নেয়া প্রয়োজন বলে মনে করেন?

    • হ্যাঁ ০%
    • না ০%
    • মন্তব্য নেই ০%

    পূর্বের রেজাল্ট দেখতে ক্লিক করুন

     

    4.92MB 0.2930