box1

হোমarrow_menu শেষ পাতাarrow_menu ব্রিটেনে বাংলাদেশি তরুণের কাণ্ড!

ব্রিটেনে বাংলাদেশি তরুণের কাণ্ড!

লেখক: ইত্তেফাক ডেস্ক  |  বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০১১, ১০ অগ্রহায়ণ ১৪১৮

Details

স্টুডেন্ট ভিসায় ব্রিটেনে যাবার পর ভিসার মেয়াদ ফুরিয়ে গেলে বাংলাদেশে ফেরত পাঠানোর হাত থেকে রেহাই পেতে নিজের চেয়ে ২২ বছর বয়স্ক এক মহিলার সঙ্গে ভূয়া বিয়ে করে ধরা পড়েছেন বাংলাদেশী এক তরুণ। ২৫ বছর বয়সী বাংলাদেশী তরুণ মো. তানিন নিজে সাজানো বিয়ে করে ক্ষান্ত হননি। তিনি চার পুর্তগিজ মহিলাকে লন্ডনে নিয়ে আসেন তার চার বাংলাদেশী বন্ধুর সঙ্গে বিয়ে দেয়ার কথা বলে। তানিন ও তার তথাকথিত স্ত্রী ধরা পড়ে এখন প্রতারণা ও অভিবাসন আইন অমান্য করার অভিযোগে বিচারের মুখোমুখি। এই ঘটনা লণ্ডনে তোলপাড় ফেলেছে। ব্রিটেনের ডেইলি মেইল গতকাল এই খবর প্রকাশ করেছে।

সূত্র জানায়, ২০০৩ সালে স্টুডেন্ট ভিসায় মো.  তানিন ব্রিটেনে যান। ২০১০ সালের ফেব্রুয়ারিতে তার ভিসার মেয়াদ শেষ হবার কথা ছিল। কিন্তু ব্রিটেনে থেকে যাবার জন্য তিনি প্রতারণার আশ্রয় নেন। নিজের চেয়ে ২২ বছর বেশি বয়সী মহিলা মারিয়া মারকুইসের সঙ্গে তিনি সাজানো বিয়ের ফন্দি করেন। এরপর ভিসার মেয়াদ শেষ হবার তিন মাস আগে ২০০৯ সালের ২৪ নভেম্বর লণ্ডনের বো চার্চে তিনি মারকুইসের বিয়ের অভিনয় করেন। সাজানো বিয়ের মাধ্যমে অভিবাসন আইনের সঙ্গে প্রতারণা করার  এই ‘বুদ্ধি’ আবিষ্কার করার পর তা থেকে তিনি টাকা উপার্জনের চিন্তাভাবনা করেন। তানিন তার চার বাংলাদেশি বন্ধুকেও একই উপায়ে ব্রিটেনে থেকে যাবার উপায় বলেন। তানিন সব দায়িত্ব হাতে নেন। গত বছর জুলাইতে পুর্তগাল গিয়ে তিনি সেখান থেকে চার মহিলাকে লন্ডন নিয়ে আসেন সাজানো বিয়ের পাত্রী করার জন্য। বিয়ের জন্য ভূয়া কাগজপত্রও তৈরী করে ফেলা হয়। এই কাজের জন্য তানিন তার প্রতি বন্ধুর নিকট থেকে ২ হাজার ব্রিটিশ পাউণ্ড করে ‘পারিশ্রমিক’ নেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। তানিনের বন্ধুরা এই প্রতারণার কথা আদালতে স্বীকার করেছেন। কিন্তু তানিন দাবি করেছেন, তার বিয়ে সাজানো নয়। আসল বিয়ে। গতকাল লন্ডনের একটি আদালতে তাদের হাজির করা হয়। অভিযোগ প্রমাণিত হলে সবাইকে বহিষ্কার করা হতে পারে।

 

 

মন্তব্য

এখানে কোন মন্তব্য নাই।

আপনার মন্তব্য:





পুরোনো সংখা

<< নভেম্বর ২০১১ >>
শনিবাররবিবারসোমবারমঙ্গলবারবুধবারবৃহস্পতিবারশুক্রবার
   
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

১৪ই এপ্রিলের পূর্বের আর্কাইভ

ইত্তেফাক আর্কাইভ

মানিক মিয়া

  • The Daily Ittefaq
  • RSS Feed
  • TechnoFusion
  • অনলাইন জরিপ

    মেয়াদ উত্তীর্ণ পৌরসভা ও ইউপি নির্বাচনের জন্য বিশেষ উদ্যোগ নেয়া প্রয়োজন বলে মনে করেন?

    • হ্যাঁ ০%
    • না ০%
    • মন্তব্য নেই ০%

    পূর্বের রেজাল্ট দেখতে ক্লিক করুন

     

    4.93MB 0.4195