box1

হোমarrow_menu প্রথম পাতাarrow_menu বাংলাদেশ-ভারত সম্পর্কের গভীরতা নির্ভর করবে পানি ইস্যুকে কেন্দ্র করে — কুলদীপ নায়ার

বাংলাদেশ-ভারত সম্পর্কের গভীরতা নির্ভর করবে পানি ইস্যুকে কেন্দ্র করে — কুলদীপ নায়ার

লেখক: বাসস  |  মঙ্গল, ২২ নভেম্বর ২০১১, ৮ অগ্রহায়ণ ১৪১৮

ভারতের প্রখ্যাত সাংবাদিক কুলদীপ নায়ার মনিপুর রাজ্যে বরাক নদের উপর বাঁধ নির্মাণ পরিকল্পনার বিরুদ্ধে গভীর ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘পানি ইস্যু’ বাংলাদেশ-ভারত সম্পর্ককে ‘ক্ষতিগ্রস্ত’ অথবা ‘দৃঢ় ভিত্তির’ উপর দাঁড় করাতে পারে।

আগামী দিনে দুই দেশের সম্পর্কের গভীরতার ক্ষেত্রে মুখ্য নিয়ামক হয়ে উঠতে পারে পানি ইস্যু। ঢাকায় ব্রিটিশ কাউন্সিল আয়োজিত হে ফেস্টিভ্যালে এসে তিনি বলেন, ‘ভারত সরকারকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে। বাংলাদেশ-ভারত সম্পর্কে অগ্রগতি অথবা ক্ষতির ঝুঁকি রয়েছে।’

কুলদীপ নায়ার বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমানে খুব ভাল সম্পর্ক বিরাজ করছে এবং এ সম্পর্ক বজায় রাখার ব্যাপারে উভয় পক্ষের সতর্ক থাকা উচিত। তিনি বলেন, তিস্তা নদীর পানি বন্টন ও টিপাইমুখ দুই প্রতিবেশী দেশের মধ্যকার চমত্কার সম্পর্ক টেকসই করার ক্ষেত্রে একটি চরম পরীক্ষা।

 

 

 

মন্তব্য

এখানে কোন মন্তব্য নাই।



আপনার মন্তব্য দেওয়ার জন্য লগইন অথবা রেজিষ্টার করুন

পুরোনো সংখা

<< নভেম্বর ২০১১ >>
শনিরবিসোমমঙ্গলবুধবৃহস্পতিশুক্র
   
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

১৪ই এপ্রিলের পূর্বের আর্কাইভ

ইত্তেফাক আর্কাইভ

মানিক মিয়া

  • The Daily Ittefaq
  • RSS Feed
  • TechnoFusion
  • অনলাইন জরিপ

    তদন্তে দুর্বলতার কারণে সাংবাদিক হত্যার বিচার হয় না বলে মনে করেন?

    • হ্যাঁ ০%
    • না ০%
    • মন্তব্য নেই ০%

    পূর্বের রেজাল্ট দেখতে ক্লিক করুন

     

    4.9MB 0.2400