৪০, কাওরান বাজার । ফোন: ৮১৮৯০১৭-৮
কাজলারপাড়, ডেমরা রোড। ফোন : ৭১২২৬৬০, ৭৫৫৪৯৬০
৯/আই মতিঝিল (বিজ্ঞাপন) ফোন:৭১২২৬৬৪, ৭১২২৬৬৭
e-mail: ittefaq@bangla.net.
dailyittefaq@yahoo.com
USA-Correspondent: shahidulus@gmail.com
লেখক: ইত্তেফাক রিপোর্ট | মঙ্গল, ২২ নভেম্বর ২০১১, ৮ অগ্রহায়ণ ১৪১৮
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ড. মহিউদ্দিন খান আলমগীর (এমপি) বলেছেন, একাত্তরের মানবতা বিরোধীদের আশ্রয়-প্রশ্রয় দেয়া এবং প্রকাশ্যে তাদের পক্ষে অবস্থান নেয়ায় বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ারও বিচার হওয়া উচিত। আন্তর্জাতিক মান বজায় রেখেই যুদ্ধাপরাধীদের বিচার করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের কোন দেশে যুদ্ধাপরাধী বিচারে আপিল করার সুযোগ না থাকলেও বাংলাদেশে সে ব্যবস্থা রাখা হয়েছে। ফলে এ বিচার নিয়ে কোন প্রশ্ন তোলার সুযোগ নেই। গতকাল সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ওলামা লীগ আয়োজিত ‘খালেদা জিয়ার নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিচার বানচালের ষড়যন্ত্র রুখে দাঁড়াতে মহাজোটসহ মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি ও ওলামা মাশায়েখদের ঐক্য প্রয়োজন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংগঠনের সভাপতি মাওলানা ইলিয়াস হোসাইন বিন হেলালীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, ফয়েজ উদ্দিন মিয়া, আব্দুল হক সবুজ প্রমুখ।
তদন্তে দুর্বলতার কারণে সাংবাদিক হত্যার বিচার হয় না বলে মনে করেন?
পূর্বের রেজাল্ট দেখতে ক্লিক করুন
মন্তব্য
এখানে কোন মন্তব্য নাই।