box1

হোমarrow_menu প্রথম পাতাarrow_menu নোয়াখালীতে আইনজীবী  নিহত সড়ক অবরোধ

নোয়াখালীতে আইনজীবী  নিহত সড়ক অবরোধ

লেখক: নোয়াখালী প্রতিনিধি  |  মঙ্গল, ২২ নভেম্বর ২০১১, ৮ অগ্রহায়ণ ১৪১৮

নোয়াখালী পৌরসভার উত্তর সোনাপুর এলাকায় গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় তরুণ আইনজীবী মেজবাহ উদ্দিন হারুন নিহত হওয়ার ঘটনার দুই ঘন্টা মাইজদী-সোনাপুর সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে  মোটর সাইকেলযোগে এডভোকেট হারুন (২৮) বাড়ি থেকে তার কর্মস্থল জেলা জজ আদালতে যাওয়ার পথে একটি বালি ভর্তি পিক আপের ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে তার  অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালে নেয়ার পর বিকালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে জানান। হারুন আহত হবার পর উত্তেজিত এলাকাবাসী প্রথমে প্রায় আধা ঘন্টা ও বিকালে তার মৃত্যুর সংবাদ শুনে পুনরায় সন্ধ্যা পর্যন্ত দেড় ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুলিশ টহল অব্যহত রেখেছে।

 

 

মন্তব্য

এখানে কোন মন্তব্য নাই।



আপনার মন্তব্য দেওয়ার জন্য লগইন অথবা রেজিষ্টার করুন

পুরোনো সংখা

<< নভেম্বর ২০১১ >>
শনিরবিসোমমঙ্গলবুধবৃহস্পতিশুক্র
   
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

১৪ই এপ্রিলের পূর্বের আর্কাইভ

ইত্তেফাক আর্কাইভ

মানিক মিয়া

  • The Daily Ittefaq
  • RSS Feed
  • TechnoFusion
  • অনলাইন জরিপ

    তদন্তে দুর্বলতার কারণে সাংবাদিক হত্যার বিচার হয় না বলে মনে করেন?

    • হ্যাঁ ০%
    • না ০%
    • মন্তব্য নেই ০%

    পূর্বের রেজাল্ট দেখতে ক্লিক করুন

     

    4.9MB 0.2710