box1

হোমarrow_menu শেষ পাতাarrow_menu নিউইয়র্কে বোমা হামলা পরিকল্পনাকারী গ্রেফতার

নিউইয়র্কে বোমা হামলা পরিকল্পনাকারী গ্রেফতার

লেখক: ইত্তেফাক ডেস্ক  |  মঙ্গল, ২২ নভেম্বর ২০১১, ৮ অগ্রহায়ণ ১৪১৮

যুক্তরাষ্ট্রের পোস্ট অফিস এবং পুলিশের গাড়িতে বোমা হামলার পরিকল্পনা করার অভিযোগে নিউইয়র্ক শহরের একজন বাসিন্দাকে আটক করেছে শহরটির পুলিশ। জোসে পিমেন্টাল নামের ২৭ বছর বয়সী এই ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। নিউইয়র্ক শহরের মেয়র মাইকেল ব্লুমবার্গ গত রবিবার একটি সংবাদ সম্মেলনে এ কথা জানান। খবর বিবিসির।

অভিযুক্ত পিমেন্টালকে একক পরিকল্পনাকারী উল্লেখ করে মেয়র ব্লুমবার্গ বলেন, তিনি বিদেশ ফেরত  মার্কিন সেনাদের ওপর হামলারও পরিকল্পনা করেছিলেন। তিনি বলেন, আটক ব্যক্তি আল কায়দার আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন। তিনি ইন্টারনেট থেকে আল কায়দার একটি ম্যাগাজিন থেকে পাইপ বোমা বানানোর কৌশল আয়ত্ব করেন। ইয়েমেনে মার্কিন ড্রোন হামলায় নিহত আল কায়েদা নেতা আনোয়ার আল আওলাকি এই ম্যাগাজিনটির সঙ্গে জড়িত ছিলেন। তবে পিমেন্টাল বড় ধরনের কোনও ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন না বলে জানান কর্মকর্তারা।

 

 

 

 

মন্তব্য

এখানে কোন মন্তব্য নাই।



আপনার মন্তব্য দেওয়ার জন্য লগইন অথবা রেজিষ্টার করুন

পুরোনো সংখা

<< নভেম্বর ২০১১ >>
শনিরবিসোমমঙ্গলবুধবৃহস্পতিশুক্র
   
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

১৪ই এপ্রিলের পূর্বের আর্কাইভ

ইত্তেফাক আর্কাইভ

মানিক মিয়া

  • The Daily Ittefaq
  • RSS Feed
  • TechnoFusion
  • অনলাইন জরিপ

    তদন্তে দুর্বলতার কারণে সাংবাদিক হত্যার বিচার হয় না বলে মনে করেন?

    • হ্যাঁ ০%
    • না ০%
    • মন্তব্য নেই ০%

    পূর্বের রেজাল্ট দেখতে ক্লিক করুন

     

    4.9MB 0.2544