box1

হোমarrow_menu সারাদেশarrow_menu দু’জেলার ঠেলাঠেলিতে রাস্তা সংস্কার হয়নি

দু’জেলার ঠেলাঠেলিতে রাস্তা সংস্কার হয়নি

লেখক: বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা  |  মঙ্গলবার, ২২ নভেম্বর ২০১১, ৮ অগ্রহায়ণ ১৪১৮

Details

জামালপুর ও শেরপুর জেলার রশি টানাটানির কারণে সংস্কারের অভাবে শেরপুর সড়ক ও জনপথ বিভাগের জনগুরুত্বপূর্ণ বকশীগঞ্জ - শেরপুর সড়কের বকশীগঞ্জের অংশ মরণ ফাঁদে পরিণত হয়েছে ।

প্রশাসনিকভাবে বকশীগঞ্জ উপজেলা জামালপুর জেলার অন্তর্ভুক্ত। কিন্তু বকশীগঞ্জ , কুড়িগ্রাম জেলার রৌমারি , রাজিবপুর ও দেওয়ানগঞ্জের সানন্দবাড়িসহ উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বকশীগঞ্জ - শেরপুর সড়কের বকশীগঞ্জ শহর পর্যন্ত সড়কটি শেরপুর জেলার সড়ক ও জনপথ বিভাগের অন্তর্ভুক্ত । বকশীগঞ্জ শহর হতে শেরপুর জেলা শহরের দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার । বছরে কোন বিশেষ প্রয়োজন ছাড়া শেরপুর জেলা প্রশাসনের লোকজন এই সড়ক দিয়ে যাতায়াত করেন না । শেরপুর জেলার কোন প্রয়োজনেও আসে না সড়কটি । ফলে সড়কের উন্নয়নে শেরপুর সড়ক ও জনপদ বিভাগের তেমন কোন সাড়া নেই । অন্যদিকে জামালপুর ও কুড়িগ্রাম জেলার ৫ উপজেলার সড়ক যোগাযোগ , ভারতীয় সীমান্তবর্তী কুড়িগ্রাম জেলা থেকে শেরপুর জেলা পর্যন্ত  ৬০ কিলোমিটার সীমান্তবর্তী সড়কে রাষ্ট্রীয় যোগাযোগ , ধানুয়া কামালপুর এলসি ষ্টেশনের সাথে সড়ক যোগাযোগ ও সরকারি বনজ সম্পদ রক্ষায়  সড়ক যোগাযোগের সার্বিক উন্নয়নে একমাত্র বকশীগঞ্জ - শেরপুর সড়কটি ব্যবহার হয়ে আসছে।  প্রয়োজনের তাগিদে ভিভিআইপিসহ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এই সড়ক দিয়ে  প্রতিদিন প্রায় সহস্রাধিক বিভিন্ন যানবাহন চলাচল করে থাকে। ফলে সার্বিক বিবেচনায় সড়কটি অতিগুরুত্ব বহন করে চলেছে । কিন্তু দীর্ঘ দিন যাবত্ সংস্কার না করায় এই সড়কের বকশীগঞ্জ উপজেলার অংশে খানা-খন্দকের সৃষ্টি হয়েছে। তিন বছরে ৪০ কিলোমিটার সড়কের মাত্র আধা কিলোমিটার সড়ক সংস্কার করা হয়েছে। সড়কের কুড়িকাহনিয়া নামক স্থানে বেইলি ব্রিজটিও জরাজীর্ণ। এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফকরুজ্জামান মতিন জানান, জামালপুর জেলার অন্তর্ভুক্ত হলে সড়কটির সংস্কার ও নির্মাণে বিশেষ গুরুত্ব পেতো । কিন্তু শেরপুর জেলার অধীনে হওয়ায় আমরা  সেই সুযোগ থেকে বঞ্চিত হয়ে আসছি । শেরপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান , সড়কটির উন্নয়নে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে ।  অতিঅল্প সময়ের মধ্যে এর প্রতি ফলন ঘটবে।

 

 

 

মন্তব্য

এখানে কোন মন্তব্য নাই।

আপনার মন্তব্য:





পুরোনো সংখা

<< নভেম্বর ২০১১ >>
শনিবাররবিবারসোমবারমঙ্গলবারবুধবারবৃহস্পতিবারশুক্রবার
   
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

১৪ই এপ্রিলের পূর্বের আর্কাইভ

ইত্তেফাক আর্কাইভ

মানিক মিয়া

  • The Daily Ittefaq
  • RSS Feed
  • TechnoFusion
  • অনলাইন জরিপ

    মেয়াদ উত্তীর্ণ পৌরসভা ও ইউপি নির্বাচনের জন্য বিশেষ উদ্যোগ নেয়া প্রয়োজন বলে মনে করেন?

    • হ্যাঁ ০%
    • না ০%
    • মন্তব্য নেই ০%

    পূর্বের রেজাল্ট দেখতে ক্লিক করুন

     

    4.93MB 0.3395