box1

হোমarrow_menu সারাদেশarrow_menu নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালে  বিনামূল্যে চিকিত্সা দেয়া হচ্ছে

নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালে  বিনামূল্যে চিকিত্সা দেয়া হচ্ছে

লেখক: ভোলা (দক্ষিণ) প্রতিনিধি  |  রবিবার, ১৩ নভেম্বর ২০১১, ২৯ কার্তিক ১৪১৮

Details

ভোলা শহরে ৩ একর জমির উপর দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিত্সা সেবার জন্য ব্যক্তি উদ্যোগে পরিচালিত হচ্ছে নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল। এখানে প্রতিদিন বিনামূল্যে চক্ষুসহ বিভিন্ন রোগের চিকিত্সা সেবা দেয়া হয়। ভোলার বাসিন্দা বিশিষ্ট শিল্পপতি, সাবেক এমপি নিজামউদ্দিন আহমেদ নিজের এবং তার স্ত্রীর নামে এ হাসপাতাল স্থাপন করেন। চিকিত্সা, ওষুধপত্র ও অপারেশনের সবকিছুই হচ্ছে নিজামউদ্দিন আহমেদের অর্থায়নে। এছাড়া এ কমপ্লেক্সে নির্মিত হচ্ছে মসজিদসহ একটি দ্বিতল ইসলামিক কমপ্লেক্স। আধুনিক স্থাপত্যে  সম্পূর্ণ পাথরে ঢালাই এ ভবনটিতে নামাজ, লাইব্রেরীসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পরিচালনার সকল সুবিধা থাকবে বলে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আবদুল মালেক জানান, গত একবছরে ২০ হাজার চক্ষু রোগী ও ১৫ হাজার সাধারণ রোগী বিনামূল্যে ওষুধসহ চিকিত্সা সেবা পেয়েছে। অপারেশন হয়েছে ২ হাজার ১শ’টি। এখানে চক্ষু বিভাগের জন্য ৩০ শয্যার হাসপাতাল, দু’টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার ও জেনারেল বিভাগের জন্য বহির্বিভাগ রয়েছে। আরেকটি অপারেশন থিয়েটার শিগগিরই চালু করা হবে। মেডিক্যাল অফিসার, ল্যাবরেটরি টেকনিশিয়ানসহ ২০ জন স্টাফ রয়েছে। ২০ জন স্টাফের মাসিক বেতনভাতা বাবদ ব্যয় হচ্ছে আড়াই লাখ টাকা। ওষুধ ও চশমা বাবদ একমাসে ব্যয় হয় তিন লাখ টাকা। খাবার-দাবার ও অপারেশন খরচ তো রয়েছেই। নিজাম-হাসিনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব নিজামউদ্দিন আহমেদ জানান, ভবিষতে তিনি নিজ জন্মভূমি ভোলায় আরও জনকল্যাণমূলক কাজ করতে চান ।

 

মন্তব্য

এখানে কোন মন্তব্য নাই।

আপনার মন্তব্য:





পুরোনো সংখা

<< নভেম্বর ২০১১ >>
শনিবাররবিবারসোমবারমঙ্গলবারবুধবারবৃহস্পতিবারশুক্রবার
   
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

১৪ই এপ্রিলের পূর্বের আর্কাইভ

ইত্তেফাক আর্কাইভ

মানিক মিয়া

  • The Daily Ittefaq
  • RSS Feed
  • TechnoFusion
  • অনলাইন জরিপ

    মেয়াদ উত্তীর্ণ পৌরসভা ও ইউপি নির্বাচনের জন্য বিশেষ উদ্যোগ নেয়া প্রয়োজন বলে মনে করেন?

    • হ্যাঁ ০%
    • না ০%
    • মন্তব্য নেই ০%

    পূর্বের রেজাল্ট দেখতে ক্লিক করুন

     

    4.93MB 0.3604