৪০, কাওরান বাজার । ফোন: ৮১৮৯০১৭-৮
কাজলারপাড়, ডেমরা রোড। ফোন : ৭১২২৬৬০, ৭৫৫৪৯৬০
৯/আই মতিঝিল (বিজ্ঞাপন) ফোন:৭১২২৬৬৪, ৭১২২৬৬৭
e-mail: ittefaq@bangla.net.
dailyittefaq@yahoo.com
USA-Correspondent: shahidulus@gmail.com
লেখক: চট্টগ্রাম অফিস | সোমবার, ২৪ অক্টোবর ২০১১, ৯ কার্তিক ১৪১৮
চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ছাত্রলীগ কর্মীদের হামলায় নিহত ছাত্রদল কর্মী ডেন্টাল তৃতীয় বর্ষের ছাত্র আবিদুর রহমানের খুনিদের গ্রেফতার করার দাবি জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান। নাছিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যৌথ উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে এম মোর্শেদ খান বলেন, দেশে মানুষের জীবনের কোন নিরাপত্তা নেই।
বিশেষ অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মেডিক্যাল কলেজ মেধাবী ছাত্রদের ঠিকানা, হল দখল, অর্থ উপার্জনের জন্য ছাত্রলীগের সন্ত্রাসীরা মেধাবী ছাত্র আবিদুর রহমানকে হত্যা করেছে। মেডিক্যাল কলেজ ছাত্রদলের সভাপতি ইমাম হাসান লিমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি নেতা শামসুল আলম, ডা. শাহাদাত হোসেন, আবু সুফিয়ান, কাজী বেলাল উদ্দিন, শফিকুল আলম স্বপন, আর ইউ চৌধুরী শাহীন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সহ-সভাপতি কে.এম সেলিম খান প্রমুখ বক্তব্য রাখেন।
মেয়াদ উত্তীর্ণ পৌরসভা ও ইউপি নির্বাচনের জন্য বিশেষ উদ্যোগ নেয়া প্রয়োজন বলে মনে করেন?
পূর্বের রেজাল্ট দেখতে ক্লিক করুন
মন্তব্য
এখানে কোন মন্তব্য নাই।