৪০, কাওরান বাজার । ফোন: ৮১৮৯০১৭-৮
কাজলারপাড়, ডেমরা রোড। ফোন : ৭১২২৬৬০, ৭৫৫৪৯৬০
৯/আই মতিঝিল (বিজ্ঞাপন) ফোন:৭১২২৬৬৪, ৭১২২৬৬৭
e-mail: ittefaq@bangla.net.
dailyittefaq@yahoo.com
USA-Correspondent: shahidulus@gmail.com
লেখক: শাহাদাত্ হোসেন চৌধুরী, মিরসরাই সংবাদদাতা | শনিবার, ২২ অক্টোবর ২০১১, ৭ কার্তিক ১৪১৮
গৃহকর্মী হিসেবে নিয়োজিত কিশোরী গৃহকর্মীদের অভিভাবকদের সাথে এক মতবিনিময় সভা সমপ্রতি উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের পরাগল পুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন সংস্থার ইপসার উদ্যোগে জাপান ভিত্তিক দাতা সংস্থা শাপলা নীড়ের অর্থায়নে আয়োজিত এ মত বিনিময় সভায় ওই পরাগলপুর গ্রামের কিশোরী গৃহকর্মী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। ইপসার এ্যাসিসটেন্ট রিসার্সার শাহাদাত্ হোসেন চৌধুরীর সঞ্চালনায় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন দাতা সংস্থা শাপলা নীড়ের এ্যাসোসিয়েটস প্রোগ্রাম অফিসার আশরাফুল ইসলাম, ইপসার এ্যাসোসিয়েটস প্রোগ্রাম অফিসার নুর মোহাম্মদ, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মিরসরাই প্রতিনিধি এম আনোয়ার হোসেন, উন্নয়ন কর্মী শাহেদা আক্তার ও বিভিন্ন অভিভাবক বৃন্দ। মত বিনিময় সভায় বক্তারা বলেন, আর্থিক দৈন্যতা, পরিবারের অধিক সদস্য, সচেতনতার অভাব, বহু বিবাহ, যৌতুক সহ নানা কারনে কিশোরীরা পড়ালেখা থেকে দুরে সরে গৃহকর্মী হিসেবে কাজ করছে। যে সময়ে তাদের পড়ালেখা করার কথা সংসারের দৈন্যতার কারনে তারা বাধ্য হয়ে এ পেশায় নিয়োজিত হচ্ছে। এ পেশা থেকে ফেরাতে হলে তাদের বিভিন্ন আয়বৃদ্ধি মূলক কাজে সম্পৃক্ত করা প্রয়োজন। অভিভাবক বৃন্দ বলেন, দারিদ্রতার জন্য উপায়ন্তর না দেখে তারা তাদের প্রিয় সন্তানদের এ পেশায় পাঠাচ্ছে। তারা উন্নয়ন সংস্থা সমুহকে গৃহকর্মীদের উন্নয়নে এগিয়ে আসার জন্য আহবান জানান।
মেয়াদ উত্তীর্ণ পৌরসভা ও ইউপি নির্বাচনের জন্য বিশেষ উদ্যোগ নেয়া প্রয়োজন বলে মনে করেন?
পূর্বের রেজাল্ট দেখতে ক্লিক করুন
মন্তব্য
এখানে কোন মন্তব্য নাই।