৪০, কাওরান বাজার । ফোন: ৮১৮৯০১৭-৮
কাজলারপাড়, ডেমরা রোড। ফোন : ৭১২২৬৬০, ৭৫৫৪৯৬০
৯/আই মতিঝিল (বিজ্ঞাপন) ফোন:৭১২২৬৬৪, ৭১২২৬৬৭
e-mail: ittefaq@bangla.net.
dailyittefaq@yahoo.com
USA-Correspondent: shahidulus@gmail.com
শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০১১, ১ আশ্বিন ১৪১৮
তরুণদের মধ্যে নেতৃত্বের গুণাবলী ছড়িয়ে দিতে দীর্ঘদিন ধরে কাজ করছে বাংলাদেশ ইয়ূথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি)। নতুন প্রজন্মকে আরো দায়িত্বশীল ও যোগ্য করে গড়ে তুলতে বিভিন্ন ধরনের উদ্যোগ বাস্তবায়ন করছে লিডারশিপ সেন্টার। নেতৃত্ব বিকাশে এবার লিডারশিপ সেন্টারের পাশে এসে দাঁড়িয়েছে শহীদ খালেক এবং মেজর সালেক বীর উত্তম ট্রাস্ট। আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে দু’টি প্রতিষ্ঠান এখন থেকে একসঙ্গে কাজ করবে।
গত ১৪ সেপ্টেম্বর দু’টি প্রতিষ্ঠানের মধ্যে এ লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বিওয়াইএলসির প্রতিষ্ঠাতা সভাপতি ইজাজ আহমদ এবং ট্রাস্টের পক্ষে মিসেস শামীম মতিন চৌধুরী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিওয়াইএলসির উপদেষ্টামণ্ডলীর সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভী, পররাষ্ট্র সচিব ও বিওয়াইএলসির উপদেষ্টা মিজারুল কায়েস, শহীদ খালেক এবং মেজর সালেক বীর উত্তম ট্রাস্টের স্বত্বাধিকারী আব্দুল মতিন চৌধুরী, যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত উপপ্রধান লরেন লোভেলাক, আইইউবির ভাইস চ্যান্সেলর ড. ওমর রহমান, বিওয়াইএলসির বোর্ড সদস্য জাফর সোবহান, ব্যারিস্টার সারা হোসেন এবং হুমায়রা আহমদ।
সমঝোতা স্মারক অনুষ্ঠানে ড. গওহর রিজভী বলেন, বাংলাদেশের সুন্দর ভবিষ্যতের জন্য বেসরকারি খাত নতুন প্রজন্মকে দক্ষ যোগ্য ও দায়িত্বশীল করে তুলতে কাজ করছে যা সত্যিই আশাব্যঞ্জক।
পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস বলেন, দেশের তিন ধরনের শিক্ষা ব্যবস্থায় বেড়ে ওঠা তরুণদের একমঞ্চে নিয়ে আসার জন্য কাজ করছে বিওয়াইএলসি। একটি গতিশীল এবং আধুনিক সমাজ প্রতিষ্ঠার জন্য তরুণদের মাঝে নেতৃত্বের গুণাবলী সৃষ্টিতে কাজ করছে লিডারশিপ সেন্টার।
বিওয়াইএলসির প্রশিক্ষণ কেন্দ্র নেতৃত্ব বিকাশে বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন করছে। আগামী বছরগুলোতে আরো বড় পরিসরে তরুণদের নিয়ে কাজ করবে প্রতিষ্ঠানটি। সেবাধর্মী প্রতিষ্ঠান শহীদ খালেক এবং মেজর সালেক বীর উত্তম ট্রাস্টের সঙ্গে প্রতিষ্ঠানটির সম্পৃক্ততা এই উদ্যোগকে আরো শক্তিশালী করবে। সমঝোতা অনুযায়ী বারিধারায় ট্রাস্টের নির্মাণাধীন ভবনের তিনটি ফ্লোর ব্যবহার করবে বিওয়াইএলসি। নতুন এই ভবনে বিওয়াইএলসি সমন্বিতভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবে। ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদও নতুন সেন্টারের কাজের সঙ্গে যুক্ত আছেন। -প্রেস বিজ্ঞপ্তি
মেয়াদ উত্তীর্ণ পৌরসভা ও ইউপি নির্বাচনের জন্য বিশেষ উদ্যোগ নেয়া প্রয়োজন বলে মনে করেন?
পূর্বের রেজাল্ট দেখতে ক্লিক করুন
মন্তব্য
এখানে কোন মন্তব্য নাই।