৪০, কাওরান বাজার । ফোন: ৮১৮৯০১৭-৮
কাজলারপাড়, ডেমরা রোড। ফোন : ৭১২২৬৬০, ৭৫৫৪৯৬০
৯/আই মতিঝিল (বিজ্ঞাপন) ফোন:৭১২২৬৬৪, ৭১২২৬৬৭
e-mail: ittefaq@bangla.net.
dailyittefaq@yahoo.com
USA-Correspondent: shahidulus@gmail.com
লেখক: বরিশাল অফিস | মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০১১, ২৯ ভাদ্র ১৪১৮
শিক্ষক বাবা ও গৃহকর্মী গ্রেফতার
বাবা ও মায়ের পরকীয়া প্রেমের বলি হয়েছে বরিশাল জিলা স্কুলের মেধাবী ছাত্র রাশেদুল ইসলাম সাগর। গতকাল সোমবার ভোরে সাগরের লাশ উদ্ধার করে স্থানীয়রা শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঘরের দরজা-জানালা বন্ধ অবস্থায় সাগর খুন হওয়ায় বাসার ভিতরে অবস্থানকারীদের সন্দেহ করে পুলিশ। সাগরের বাবা মাধবপাশা স্কুলের শিক্ষক গোলাম রহমান ও গৃহকর্মী কাজল পুলিশের কাছে একেক সময় একেক রকম তথ্য দেয়। তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
গোলাম রহমান জানান, গত রবিবার মধ্য রাতে ছেলের গোঙ্গানীর শব্দ পেয়ে তিনি দ্রুত উঠে ভিতরের রুমে যান। সেখানে দেখতে পান তার ছেলে মাটিতে গড়াগড়ি দিচ্ছে। ঐ কক্ষের পাশেই গৃহকর্মী কাজল ঘুমিয়ে ছিল। কাজল জানায়, গোলাম রহমান তাকে ঘুম থেকে জাগিয়েছিলেন। সাগরের শয়নকক্ষের পাশাপাশি অপর দুটি কক্ষে পিতা ও গৃহকর্মী ঘুমিয়ে থাকলেও তারা কেন খুনের আলামত পাননি তা নিয়ে সন্দেহ দেখা দেয়।
পুলিশ কমিশনার সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ ও কাউনিয়া থানার ওসি রফিকুল ইসলাম প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারেন, গৃহকর্মী কাজলের সাথে সাগরের পিতা স্কুল শিক্ষক গোলাম রহমানের পরকীয়া রয়েছে। সাগরের মা শিউলি বেগমের সাথেও একটি ইন্স্যুরেন্স কোম্পানির ম্যানেজার ও অপর এক যুবকের পরকীয়া ছিল। বাবা অথবা মায়ের অনৈতিক সম্পর্কের দৃশ্য দেখে ফেলার কারণেই সাগর খুন হয় বলে পুলিশ নিশ্চিত হয়েছে। সাগরের পিতা গোলাম রহমান ও গৃহকর্মী কাজলকে কাউনিয়া থানায় গতকাল দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কাউনিয়া থানার ওসি রফিকুল ইসলাম ইত্তেফাককে জানান, জিজ্ঞাসাবাদে গোলাম রহমান ও কাজল নিজেদের নির্দোষ দাবি করলেও সাগরকে কে খুন করেছে তা বলেনি। এ ঘটনায় কাউনিয়া থানার এসআই রফিক মামলা দায়ের করেছেন।
সাগরের মা শিউলি বেগম একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে অফিস সহকারী পদে চাকরি করেন। সাগরের মায়ের দুই প্রেমিককে পুলিশ খুঁজছে। পুলিশ তার মোবাইল ফোন জব্দ করেছে। কললিস্ট পরীক্ষা করা হচ্ছে। তার এক প্রেমিক ইন্স্যুরেন্স কোম্পানির ম্যানেজার আলফাজের খোঁজে পুলিশ মাঠে নেমেছে। গৃহকর্মীর সাথে স্বামীর অবৈধ সম্পর্ক নিয়ে দাম্পত্য কলহ থাকা সত্ত্বেও এখন সাগরের মা কাজলের পক্ষে সাফাই গাইছেন। গতকাল পুলিশ কমিশনারের উপস্থিতিতে শিউলি বেগম সাংবাদিকদের বলেন, কাজল নির্দোষ। তার দুই সন্তানকেই কাজল কোলে পিঠে করে মানুষ করেছে।
এদিকে প্রিয় বন্ধুর মর্মান্তিক খবরে দলে দলে সাগরের বাসায় ছুটে যায় জিলা স্কুলের সহপাঠী ও শিক্ষকরা। নবম শ্রেণীতে পড়ুয়া সাগর ছিলো মেধাবী ছাত্র। তার মৃত্যুতে জিলা স্কুলে শোকের ছায়া নেমে আসে।
মেয়াদ উত্তীর্ণ পৌরসভা ও ইউপি নির্বাচনের জন্য বিশেষ উদ্যোগ নেয়া প্রয়োজন বলে মনে করেন?
পূর্বের রেজাল্ট দেখতে ক্লিক করুন
মন্তব্য
এখানে কোন মন্তব্য নাই।