৪০, কাওরান বাজার । ফোন: ৮১৮৯০১৭-৮
কাজলারপাড়, ডেমরা রোড। ফোন : ৭১২২৬৬০, ৭৫৫৪৯৬০
৯/আই মতিঝিল (বিজ্ঞাপন) ফোন:৭১২২৬৬৪, ৭১২২৬৬৭
e-mail: ittefaq@bangla.net.
dailyittefaq@yahoo.com
USA-Correspondent: shahidulus@gmail.com
লেখক: বান্দরবান সংবাদদাতা | বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০১১, ৩০ আষাঢ় ১৪১৮
বান্দরবানে ইক্ষুর সাথে সাথী ফসল হিসেবে বিভিন্ন ফসল ও সবজি চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। একই জমিতে একসাথে একাধিক ফসল চাষের সুযোগ থাকায় লাভও বেশী হচ্ছে। এক্ষেত্রে চাষিরাও ব্যাপকভাবে আগ্রহী হয়ে উঠেছে। ইক্ষুর সাথে একই জমিতে সাথী ফসল হিসেবে বাঁধাকপি, পটল, টমেটো চাষ হচ্ছে। ফলে একই মৌসুমে পর্যায়ক্রমে একাধিক ফসল প্রাপ্তির কারণে একদিকে যেমন ইক্ষু চাষ বেড়ে গেছে, তেমনি অন্যান্য ফসল বা সবজি পাওয়ায় এ চাষে সফলতাও আসছে বেশি। কৃষি বিভাগ সূত্রে জানা যায়, সেপ্টেম্বর মাসের শেষের দিকে ইক্ষু জমিতে চাষ শুরু হয়। তখন একই সাথে সাথী ফসল হিসেবে টমেটো, বাঁধাকপিসহ বিভিন্ন জাতের শাক রোপণ করা হয়। দেড় মাসের মাথায় এসব সাথী ফসল উত্তোলন করার পর আবারও ইক্ষুর জমিতে পটল, মাষকলাই এবং জমি উপযোগী বিভিন্ন সবজি রোপণ করা হয়। তিনি আরো জানান, ইক্ষু পূর্ণাঙ্গভাবে উত্তোলন হতে ১১ মাস সময় লাগে। এই ১১ মাসে ইক্ষুর পরিচর্যার পাশাপাশি সাথী ফসল হিসেবে উল্লেখিত ফসল চাষ করার কারণে কৃষকরা আর্থিকভাবে লাভবান হন। বান্দরবান ইক্ষু গবেষণা কেন্দ্রের ইনচার্জ ক্যছেন জানান, ইক্ষু প্রধানত দুই জাতের। একটি চিবিয়ে খাওয়া অন্যটি গুড় তৈরির। বর্তমানে বান্দরবানে ১৪ জাতের চিবিয়ে খাওয়ার ইক্ষু চাষ হচ্ছে। এগুলো হলো রংবিলাস, অমৃত, চায়না, ভিয়েতনাম, চিত্রা, বনপাড়া গ্যান্ডারী, কাজলা, সিও ২০৮, সিও ৫২৭ ও মিশ্রিমালা কিউ ৬৯, গাজীপুরী গ্যান্ডারী, তুরাগ গ্যান্ডারী, বারং এবং বোম্বে। এর মধ্যে চায়না, চিত্রা ও বনপাড়া গ্যান্ডারী ভালো হয়। অপরদিকে গুড় তৈরির ইক্ষুর মধ্যে রয়েছে ঈশ্বরদী-১৬, ঈশ্বরদী-১৭, ঈশ্বরদী-২৬, ঈশ্বরদী-৩৫, ঈশ্বরদী-৩৬, ঈশ্বরদী-৩৭, ঈশ্বরদী-৩৮ এবং ভিএমসি - ৮৬-৫৫০ ইত্যাদি।
কৃষিবিদ ক্যছেন আরো জানান, ইক্ষু গবেষণা কেন্দ্রের বান্দরবানে সদর ও রোয়াংছড়ি উপজেলায় মোট একশ’টি প্রদর্শনী প্লট রয়েছে। এসব প্লটের কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার, সেচের জন্য টাকা ও কারিগরি সহায়তা দেয়া হয়। ইক্ষু উত্তোলনের পর সেগুলো স্থানীয়ভাবেই গুড় তৈরি ও বাজারজাত করা হচ্ছে। ইতিমধ্যে বান্দরবানের তৈরিকৃত গুড় উন্নতমানের হওয়ায় এর চাহিদাও রয়েছে। তিনি জানান, ইক্ষু গবেষণা কেন্দ্রের মাধ্যমে বান্দরবানের লামা, নাইক্ষ্যংছড়ি ও আলীকদম উপজেলাতেও ইক্ষু চাষ সম্প্রসারণ করা হচ্ছে। এছাড়া ব্যক্তি পর্যায়ে অনেক আগে থেকেই ইক্ষু চাষ হচ্ছে বান্দরবানে।
মেয়াদ উত্তীর্ণ পৌরসভা ও ইউপি নির্বাচনের জন্য বিশেষ উদ্যোগ নেয়া প্রয়োজন বলে মনে করেন?
পূর্বের রেজাল্ট দেখতে ক্লিক করুন
মন্তব্য
এখানে কোন মন্তব্য নাই।