box1

হোমarrow_menu প্রথম পাতাarrow_menu সামাজিক ব্যবসার জন্য এখন উন্নত দেশেওযথেষ্ট তহবিল আছে

সামাজিক ব্যবসার জন্য এখন উন্নত দেশেওযথেষ্ট তহবিল আছে

লেখক: ইত্তেফাক রিপোর্ট  |  বুধবার, ১৩ জুলাই ২০১১, ২৯ আষাঢ় ১৪১৮

Details

নোবেল বিজয়ী ড.  মুহাম্মদ ইউনূস বলেছেন, সামাজিক ব্যবসা এখন বিশ্বের বিভিন্ন দেশে সম্প্রসারিত হচ্ছে। উন্নতদেশেও এখন সামাজিক ব্যবসার জন্য যথেষ্ট তহবিল রয়েছে। দরকার শুধু নতুন নতুন আইডিয়ার। তিনি বলেন, সমাজের উন্নয়নের স্বার্থেই সামাজিক ব্যবসাখাতে বিনিয়োগ করতে হবে। নিজে মুনাফা নেয়ার জন্য নয়।

মঙ্গলবার ঢাকার একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (এ্যামচেম) আয়োজিত মাসিক মধ্যাহ্ন ভোজ সভায় তিনি সম্মানিত অতিথির বক্তৃতায় একথা বলেন। এ্যামচেম সভাপতি আফতাব উল ইসলামের সভাপতিত্বে এতে ড. ইউনূস সামাজিক ব্যবসার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, সামাজিক সচেতনতা থেকেই এ ব্যবসা করতে হবে। লাভের জন্য নয়। তিনি ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর কর্মসূচি ও সামাজিক ব্যবসা দুটোকে আলাদা চিহ্নিত করে বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে একজন দানশীল কিংবা কোন কোম্পানি কিছু টাকা দিয়েই দায়িত্ব শেষ করে দিল। কিন্তু সামাজিক ব্যবসায় ব্যক্তি নিজেই অংশীদার। সমাজের গরীব মানুষের স্বার্থে নির্দিষ্ট সময়ের জন্য তিনি বিনিয়োগ করবেন। সময় শেষে মূল টাকা ফেরত নেবেন।

তিনি ফ্রান্সের একটি কোম্পানির উদাহরণ দিয়ে বলেন, তারা সামাজিক ব্যবসায় বিনিয়োগের জন্য ফান্ড সৃষ্টি করেছে। এভাবে বাংলাদেশী ব্যবসায়ীদেরও সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ড. ইউনূস বলেন, ইতিমধ্যে দুজন নারী উদ্যোক্তা বাংলাদেশে সামাজিক ব্যবসা শুরুর অঙ্গীকার করেছেন।

উন্নয়নের জন্য মানুষকে বহুমুখী চিন্তা করতে হবে। বাংলাদেশের অর্থনৈতিক চিন্তায় বহুমুখিতা নেই। তিনি বলেন, মানুষ স্বভাবগত ভাবেই স্বার্থপর। কিন্তু সবাই স্বার্থপর নয়। সমাজের সমস্যা মোকাবেলার জন্য সচেতন ভাবেই উদ্যোগ নিতে হবে। এটি শুধু একজন সচেতন মানুষকে রাস্তা ধরিয়ে দেয়ার ব্যাপার মাত্র। তবে তাকে বিনিয়োগ করতেই হবে এমন কোন বাধ্যবাধকতা নেই। কিন্তু তার বিনিয়োগে যদি সমাজের একটি সমস্যার সমাধান হয়ে যায় তাহলে অবশ্যই তিনি বিনিয়োগ করবেন। এক্ষেত্রে তার মুনাফার কথা ভাববেন না।

 

 

মন্তব্য

এখানে কোন মন্তব্য নাই।

আপনার মন্তব্য:





পুরোনো সংখা

<< জুলাই ২০১১ >>
শনিবাররবিবারসোমবারমঙ্গলবারবুধবারবৃহস্পতিবারশুক্রবার
      
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১     

১৪ই এপ্রিলের পূর্বের আর্কাইভ

ইত্তেফাক আর্কাইভ

মানিক মিয়া

  • The Daily Ittefaq
  • RSS Feed
  • TechnoFusion
  • অনলাইন জরিপ

    মেয়াদ উত্তীর্ণ পৌরসভা ও ইউপি নির্বাচনের জন্য বিশেষ উদ্যোগ নেয়া প্রয়োজন বলে মনে করেন?

    • হ্যাঁ ০%
    • না ০%
    • মন্তব্য নেই ০%

    পূর্বের রেজাল্ট দেখতে ক্লিক করুন

     

    4.93MB 0.2687