৪০, কাওরান বাজার । ফোন: ৮১৮৯০১৭-৮
কাজলারপাড়, ডেমরা রোড। ফোন : ৭১২২৬৬০, ৭৫৫৪৯৬০
৯/আই মতিঝিল (বিজ্ঞাপন) ফোন:৭১২২৬৬৪, ৭১২২৬৬৭
e-mail: ittefaq@bangla.net.
dailyittefaq@yahoo.com
USA-Correspondent: shahidulus@gmail.com
লেখক: ইত্তেফাক রিপোর্ট | বুধবার, ২৯ জুন ২০১১, ১৫ আষাঢ় ১৪১৮
বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশে এখন একদিকে মোনাফেক আরেক দিকে জাতীয়তাবাদি শক্তি। এই মোনাফেকদের বিদায় ঘটাতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসতে পারবে না জেনেই তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায়। এজন্য এতদিন পর তত্ত্বাবধায়ক সরকারের মতো মীমাংসিত ইস্যু সংবিধান সংশোধনের মাধ্যমে পরিবর্তনের ষড়যন্ত্র করছে। সরকারের এই উদ্যোগ দেশকে ব্যাপক অরাজকতার দিকে ঠেলে দিয়েছে ।
গতকাল মঙ্গলবার রাতে গুলশান কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মুক্তিযোদ্ধা লে. কর্নেল (অব.) মনিস দেওয়ানের নেতৃত্বে রাঙ্গামাটি পার্বত্য জেলার কয়েকজন নেতা খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। যোগদান অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, লে.জে. (অব.) মাহবুবুর রহমান, আসম হান্নান শাহ, চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, রাঙ্গামাটি জেলা বিএনপি নেতা দীপেন দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।
খালেদা জিয়া বলেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির মতো মীমাংসিত ইস্যু নিয়ে সংবিধান সংশোধনে ৫১টি সংশোধনী এনে সরকার দেশে অশান্তি ও গোলযোগের সৃষ্টি করেছে । গত আড়াই বছরে কিছু করতে না পেরে জনগণের দৃষ্টি অন্যত্র সরিয়ে নিতেই সরকার একের পর এক ইস্যু সৃষ্টি করছে। অন্যদিকে দেশময় চলছে সন্ত্রাস, লুটপাট, টেন্ডারবাজি।
আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই কেন শেয়ার বাজার লুট হয় এমন প্রশ্ন রেখে বিরোধী দলীয় নেতা বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে কোনদিন শেয়ার বাজারে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়নি।
মেয়াদ উত্তীর্ণ পৌরসভা ও ইউপি নির্বাচনের জন্য বিশেষ উদ্যোগ নেয়া প্রয়োজন বলে মনে করেন?
পূর্বের রেজাল্ট দেখতে ক্লিক করুন
মন্তব্য
এখানে কোন মন্তব্য নাই।