৪০, কাওরান বাজার । ফোন: ৮১৮৯০১৭-৮
কাজলারপাড়, ডেমরা রোড। ফোন : ৭১২২৬৬০, ৭৫৫৪৯৬০
৯/আই মতিঝিল (বিজ্ঞাপন) ফোন:৭১২২৬৬৪, ৭১২২৬৬৭
e-mail: ittefaq@bangla.net.
dailyittefaq@yahoo.com
USA-Correspondent: shahidulus@gmail.com

দেশের খাদ্য নিরাপত্তা আরো নিশ্চিতকরণ, আরো অধিক উত্পাদন বৃদ্ধি, স্বল্প খরচ, শ্রমিক সংকটের হাত থেকে কৃষি ও কৃষককে রক্ষাসহ নানাবিধ সুযোগ-সুবিধা নিয়ে ময়মনসিংহের মুক্তাগাছায় বিএডিসির কাশিমপুর বীজ উত্পাদন খামারে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষকদের জন্য পরীক্ষামূলকভাবে ধানের উন্নতমানের একটি বিশেষ চারার উদ্ভাবন করেছে কৃষি বিজ্ঞানীরা। সেই সাথে ধানের চারা রোপণের জন্য অত্যাধুনিক

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার এবং মেহেরুন রুনির হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে গতকাল বুধবার সারাদেশে সাংবাদিক সমাজ প্রতিবাদ সমাবেশ, শোক র্যালি ও আলোচনা সভা এবং মানববন্ধন কর্মসূচি পালন করে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
গাজীপুর গাজীপুর প্রেসক্লাবসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের উদ্যোগে পৃথকভাবে বিক্ষোভ মিছিল, মৌন মিছিল, অবস্থান ধর্মঘট

শিশু বেল্লাল হোসেনের বয়স ৯ বছর। জীবন ও জীবিকা সম্পর্কে কতটুকুই বা বোঝে সে। কিন্তু সময়ের প্রয়োজনে সে কাঁধে তুলে নিয়েছে পরিবারের দায়িত্ব। বানারীপাড়া উপজেলার বেতাল গ্রামের মৃত মো. শাহ জামালের পুত্র বেল্লাল এখন ফেরিওয়ালা।
বই খাতার ব্যাগ নিয়ে স্কুলে যাওয়া, বন্ধুদের সাথে খেলায় মেতে ওঠা এবং সারাবেলা হৈ চৈ করে বেড়ানোর পরিবর্তে তাকে এখন পান বিক্রির সরঞ্জাম গলায় ঝুলিয়ে বাজারে বাজারে
গ্রামে যেতে চাচ্ছেন না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। ফলে শহর ও গ্রামাঞ্চলে শিক্ষাক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিশুরা। কোন কোন স্কুলে প্রয়োজনের তুলনায় দ্বিগুণ শিক্ষক থাকলেও অনেক স্কুলে একজন শিক্ষক দিয়ে চালানো হচ্ছে কার্যক্রম। শহরের স্কুলে ১৮ জন পর্যন্ত শিক্ষক থাকলেও গ্রামের বেশিরভাগ পদ থেকে যাচ্ছে শূন্য।
বরিশাল সিটি কর্পোরেশন ও
কিশোরগঞ্জ-নান্দাইল মহাসড়ক
ময়মনসিংহের নান্দাইল উপজেলার চৌরাস্তা থেকে কিশোরগঞ্জ জেলা সদর পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার সড়কের পুনঃনির্মাণ কাজ অবশেষে শুরু হয় পুলিশি পাহারায়।
মঙ্গলবার সকালে ওই নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিক ও পুলিশের ওপর অরণ্যপাশা গ্রামের শামছুদ্দিন মিয়া ও তার পরিবারের লোকজন হামলা চালালে নান্দাইল মডেল থানা পুলিশ দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে।
আটক দুইজন
এসএসসি পরীক্ষা
চলতি এসএসসি পরীক্ষায় মংলার সেন্টপলস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পদার্থ বিজ্ঞান বিষয়ে ভুল প্রশ্নপত্র সরবরাহ করায় ৫ শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। এর ফলে ওই শিক্ষার্থীদের ফলাফল বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে। এমনটি আশংকায় ওই শিক্ষার্থীরা পদার্থ বিজ্ঞান নৈর্ব্যক্তিক বিষয় পুনরায় পরীক্ষা গ্রহণের দাবি জানিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছে।
মংলা প্রেসক্লাব
কুমিল্লায় এক ভারতীয় নাগরিকসহ ২ জনকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় গ্রেফতারকৃতদের কোতয়ালী মডেল থানায় সোপর্দ করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি দল মঙ্গলবার সদর উপজেলার কেরানীনগর এলাকা থেকে ভারতের ত্রিপুরা জেলার পশ্চিম থানার বটতলা গ্রামের ছানু মিয়ার ছেলে নজরুল ইসলামকে
মতলব পৌরসভার মোবারকদি গ্রামের গাজী বাড়িতে মঙ্গলবার গৃহবধূ রেহেনা আক্তার রায়হান (২২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তাকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করছেন রায়হানের পিতা আলী আহম্মদ ও ভগ্নিপতি লোকমান হোসেন। ঘটনার পরপরই রায়হানের স্বামী স্বপন গাজী (৩০), ননদ সালমা বেগম এবং শাশুড়ি হোসনেয়ারা বেগম পলাতক রয়েছে।
মঙ্গলবার সকাল থেকেই রায়হানের সঙ্গে তার স্বামী,
রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া দড়িকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিমের ডাক্তারখালি গ্রামের বাড়িতে গতকাল বুধবার সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ৭/৮ সদস্যের এক দল সন্ত্রাসী অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়। হামলাকারীরা নগদ টাকা স্বর্ণালঙ্কারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। বাধা দেয়ায় গৃহকর্তা আব্দুল আলিম
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের এক অটোরিকশা চালক সজল মিয়ার (১৩) পড়ালেখার দায়িত্ব নিয়েছেন দরিয়াদৌলত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম। মরিচাকান্দি ডিটি একাডেমি স্কুলের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম জানায়, সজল মিয়াকে আর অটোরিকশা চালাতে হবে না। সে স্কুলে
বদরগঞ্জে আদিবাসী গৃহবধূ সনজলি সরেনকে (৪৮) জবাই করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আদিবাসী পল্লীতে আতংক ছড়িয়ে পড়েছে। পুলিশ সনজলির লাশ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে । এর আগে গত রোববার রাতে উপজেলা শহরের সিও রোডে নৈশ প্রহরী মহাদেব গোয়ালাকে (৪৫) অজ্ঞাত দুর্বৃত্তরা হত্যা করে লাশ পাশের রেল লাইনের ধারে খোকশা গাছে ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখে। এ সময় রক্তাক্ত
কুষ্টিয়ার মিরপুর পৌর এলাকার দায়িত্বপ্রাপ্ত পল্লী বিদ্যুতের মিটার রিডারের বিরুদ্ধে অতিরিক্ত রিডিং দেখিয়ে বিল করায় মিরপুর পৌর এলাকার চাল কল মালিকরা কুষ্টিয়া পল্লী বিদ্যুত্ সমিতির জেনারেল ম্যানেজার বরাবর লিখিত অভিযোগ করেছেন। একই সাথে অভিযোগকারীরা মিরপুর পল্লীবিদ্যুত্ জোনাল অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মিরপুর প্রেসক্লাবে অনুলিপি
মাগুরার শ্রীপুর উপজেলার কাজলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ও খামারপাড়া সারথী সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর নৃত্যশিল্পী বিনতি সরকার ২০১২ সালের আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে খ গ্রুপের দেশাত্মবোধক ও আঞ্চলিক সংগীত প্রতিযোগিতায় মাগুরা জেলার সেরা কণ্ঠশিল্পী নির্বাচিত হয়েছে ।
অনুষ্ঠানে মাগুরা জেলার ৪টি উপজেলা থেকে ২৬টি ইভেন্টে
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার কলতাপাড়া বাজারে মঙ্গলবার সকালে শহীদ মিনারের পাশে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী একটি মাইক্রোবাস কলতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী স্বপ্না আক্তারকে (৭) চাপা দিয়ে মাইক্রোবাসটি দ্রুত পালিয়ে যায়। তাকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ডৌহাখলা ইউনিয়নের নন্দীগ্রামের আঃ মালেকের
দিনাজপুরের ফুলবাড়ি সরকারি কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত, রুটিন অনুযায়ী নিয়মিত ক্লাসের ব্যবস্থা করাসহ অধ্যক্ষের অপসারণের দাবিতে গতকাল বুধবার সকালে শ্রেণীকক্ষের প্রধান ফটকে তালা মেরে বিক্ষোভ-সমাবেশ করেছে শিক্ষার্থীরা। আন্দোলনকারি শিক্ষার্থীরা বলেন, কলেজ চলাকালে কলেজের প্রশাসনিক ভবনের পার্শ্বে এবং কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের প্রকাশ্যে জুয়া খেলাসহ
অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনিক কর্মকর্তাদের লাঞ্ছিত,মাদক বিক্রিতে সহায়তা ও সারে ভেজালের অভিযোগে উপজেলা আ’লীগ ও তার সহযোগী অঙ্গসংগঠন যুবলীগ নেতা, পৌর কাউন্সিলর রবিন অধিকারী ব্যাচাসহ ৫ জনকে বহিষ্কার করা হয়েছে। সোমবার উপজেলা আ’লীগ কার্যালয়ে এক বর্ধিত সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। উক্ত বর্ধিত সভা উপজেলা আ’লীগের সহ-সভাপতি গাজী নজরুল ইসলামের
গতকাল বুধবার ফুলপুর ডিগ্রি কলেজে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জীবনাদর্শ শীর্ষক এক আলোচনা সভা ও বার্ষিক মিলাদ মাহফিল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান কলেজ কাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ হুমায়ূন কবির ভুঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্থানীয় সংসদ সদস্য হায়াতোর রহমান খান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি অধ্যাপক
সীতাকুণ্ড চন্দ্রনাথ তীর্থভূমিতে তিনদিনব্যাপী শিব চতুর্দশী মেলা মঙ্গলবার শেষ হয়েছে। তিনদিনে শিব চতুর্দশীর পুণ্য তিথিতে ১০ লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম হয়েছে বলে তীর্থ কমিটি ও প্রশাসন জানিয়েছে। পুণ্যার্থীদের ভিড়ে চন্দ্রনাথ মন্দির পর্যন্ত কোথাও তিল ধারণের ঠাঁই ছিলো না। বিশাল সংখ্যক দর্শনার্থীকে সামলাতে রীতিমতো হিমশিম অবস্থায় পড়তে হয়েছে প্রশাসনসহ মেলা কমিটিকে।
শেষদিনে
ফরিদপুরের মধুখালী উপজেলায় এ বছর গমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় চাষীরা এ বছর দেশীয় প্রজাতির বীজ শতাব্দী, বিজয়, গৌরব, সৌরভ, কাঞ্চন, বারি-২৫, প্রতিভা, প্রদীপ ও স্থানীয় পর্যায়ে বিহারী কল্যাণ জাতের গমের আবাদ করেছে। এ এলাকায় শতাব্দী ও নতুন বারি-২৫ জাতের গমের আবাদ করা হয়েছে বেশি। এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে গমের আবাদও বেশি হয়েছে।
মধুখালী উপজেলা
বুড়িমারী স্থলবন্দরে কোয়ারেন্টাইন কর্মকর্তার বিরুদ্ধে ভুটান থেকে আমদানীকৃত কমলার ছাড়পত্রের নামে উেকাচ বাণিজ্যের অভিযোগ উঠেছে। জানা গেছে, প্রায় তিন মাস যাবত্ ভুটান থেকে কমলা আসছে। প্রতিদিন ৫০-৬০ ট্রাক কমলা প্রবেশ করছে বন্দরে। এতে চার হাজার ট্রাক কমলা বন্দর দিয়ে দেশে প্রবেশ করে। ইতোমধ্যে সাড়ে তিন হাজার কমলার ট্রাক দেশে প্রবেশ করেছে। যেসব কমলা ইতিমধ্যে প্রবেশ করেছে ঐসব ট্রাক
গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় চিকিত্সক ও বিশেষজ্ঞ ছাড়াও চিকিত্সা উপকরণের চলনবিল এলাকার সাধারণ মানুষের চিকিত্সার জন্য প্রতিষ্ঠা হয় গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী বড়াইগ্রাম, সিংড়া, চাটমোহর, ভাঙ্গুরা ও তাড়াশ উপজেলার রোগীদের সহজেই গুরুদাসপুর স্বাস্থ্যকেন্দ্রে আনা সম্ভব হয়। সরকারি বিধি মোতাবেক একজন করে মেডিসিন, সার্জারি,
বরিশাল জেলার গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনটি একযুগ আগে প্রতিষ্ঠিত হলেও এখানে এ্যাম্বুলেন্স না থাকায় দুর্ঘটনায় আহতদের নিয়ে ভোগান্তির শেষ নেই। আহতদের হাসপাতালে পাঠাতে গিয়ে প্রতিনিয়ত বিপাকে পড়েন পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। এক্ষেত্রে তাদের অন্যের ওপর ভরসা করতে হয়। গুরুতর আহতদের হাসপাতালে পাঠানোর জন্য এ স্টেশনে আলাদা কোন বাহন না থাকায় ভ্যান অথবা ট্রাকের ওপর নির্ভর করতে হয়।
আজ বৃহস্পতিবার থেকে বগুড়ার কাহালু থিয়েটারের আয়োজনে কাহালু পৌরসভা চত্বরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী প্রয়াত নাট্যাচার্য সেলিম আল দীন লোক সাংস্কৃতিক মেলা। বেলা আড়াইটায় কাহালু পৌর মঞ্চে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করবেন আওয়ামী লীগ কাহালু উপজেলা শাখার সভাপতি ও কাহালু পৌর মেয়র হেলাল উদ্দিন কবিরাজ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি
মানুষ রোগাক্রান্ত হলে ছুটে যান ডাক্তারের কাছে,পরামর্শ মোতাবেক সেবন করেন ওষুধ। কিন্তু সে ডাক্তার যদি হয় ভুয়া এবং রোগীকে খাওয়ান ভেজাল কিংবা নকল ওষুধ সে ক্ষেত্রে রোগ আরোগ্য হওয়া দূরে থাক রোগীর জীবনও বিপন্ন হয়ে উঠতে পারে। ভুয়া এবং হাতুড়ে ডাক্তারের খপ্পরে পড়ে নির্বিচারে ভেজাল ও নকল ওষুধ খেয়ে চলেছেন সাতক্ষীরার তালা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের নারী ও শিশুসহ বিভিন্ন বয়সের রোগাক্রান্ত
জেলার বাঞ্ছারামপুর উপজেলা ছলিমাবাদ ইউনিয়নের হোসেনপুর গ্রামের পশ্চিম পাশের এলজিইডি ব্রিজটি আজ থেকে প্রায় ২৫ বছর আগে নির্মাণ কাজ শুরু হয়। কিছু কাজ করার পর হঠাত্ বন্ধ হয়ে যাওয়ার পর আজ পর্যন্ত ব্রিজের কাজ করার কোন পদক্ষেপ নেয়া হয়নি। যার কারণে উপজেলার পূর্বাঞ্চলের ৭টি ইউনিয়নের প্রায় দেড়লাখ মানুষ যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছে। কিছু কাজ করার পর বাকি কাজ বন্ধ থাকার কারণে বর্ষাকালে নির্মাণ
নওগাঁয় ২শ’ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শহরের ঢাকা বাসস্ট্যাণ্ড এলাকায় ঢাকা-নওগাঁ-ধামইরহাটগামী একটি বাসে অভিযান চালিয়ে ওই ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্বদানকারী নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে ঢাকা থেকে ধামইরহাট উপজেলাগামী হানিফ এন্টারপ্রাইজের
মোরেলগঞ্জ উপজেলায় চলতি মৌসুমে উচ্চ ফলনশীল আমন ধানের বাম্পার ফসল হলেও বাজারে দাম না থাকায় কৃষকরা হতাশাগ্রস্ত। উঠানো ধান নিয়ে দাম বাড়ার অপেক্ষায় দিন গুণছে তারা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরে উপজেলার ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার অধীনে ৪৪শ’হেক্টর জমিতে উচ্চ ফলনশীল আমনের আবাদ এবং স্থানীয় দেশীয় আমন ১৯ হাজার ৮শ’হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে
মেয়াদ উত্তীর্ণ পৌরসভা ও ইউপি নির্বাচনের জন্য বিশেষ উদ্যোগ নেয়া প্রয়োজন বলে মনে করেন?
পূর্বের রেজাল্ট দেখতে ক্লিক করুন